1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে আইনশৃঙ্খলা সভা ও সহকারী কমিশনার (ভূমি) বদলি উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে আইনশৃঙ্খলা সভা ও সহকারী কমিশনার (ভূমি) বদলি উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত।

আব্দুল হাকিম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

 

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা আইনশৃঙ্খলা সভা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রাজারহাট থানার এসআই রেজাউল করিম রেজা উপজেলার সর্বত্র মাদক বিস্তার রোধে বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সুদমুক্ত সমাজ গঠন, রাজারহাট বাজারের বর্জ্য ব্যবস্থাপনা,ছিনাই ইউনিয়নের এলজিইডির পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আখড়ায় পরিণত হওয়া এবং উক্ত ভবনের নিরাপত্তা সংকট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে মরা গরুর মাংস বিক্রির ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করে বাজারজাত করণের দিকেও তাগিদ দেন।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল সৈকত, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সেকেন্দার আলী লিমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মিজান মাহিনসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হকের আন্তরিক কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে স্মৃতিচারণমূলক আলোচনা করা হয়। বক্তারা তার কর্মজীবনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একইসাথে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদকে স্বাগত জানান উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park