1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহী মোহনপুর উপজেলার ঘাসি গ্রাম  প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও দলবদলের অভিযোগ: জনমনে ক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহী মোহনপুর উপজেলার ঘাসি গ্রাম  প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও দলবদলের অভিযোগ: জনমনে ক্ষোভ

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহী মোহনপুর উপজেলার, ঘাসি গ্রাম ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক দলবদলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ জনসেবার, নামে ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজস্ব গোষ্ঠীকে সুবিধা দিয়ে যাচ্ছেন, আর সাধারণ জনগণ অবহেলিত রয়ে যাচ্ছে।
‎বিশেষ সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান
‎মোঃ আমিনুল ইসলাম, দায়িত্বে থাকার সময় তিনি সরকারি বরাদ্দ, ভিজিডি কার্ড, কর্মসূচির টাকা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চাঁদা আদায় এবং টেন্ডার প্রক্রিয়ায় ব্যক্তিস্বার্থে কাজ করেছেন। এছাড়াও এলাকার রাস্তা, ড্রেনেজ ও স্কুল উন্নয়নের টাকাও সঠিকভাবে ব্যয় হয়নি বলে অভিযোগ রয়েছে।
‎
‎আরও চাঞ্চল্যকর অভিযোগ হলো, তিনি অতীতে একাধিক রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। সুবিধা বুঝে প্রতিপক্ষ দলে যোগ দেন। এতে করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ
‎সৃষ্টি হয়েছে।
‎
‎স্থানীয় একাধিক ভুক্তভোগী জানান, একজন অনির্বাচিত প্রতিনিধি হয়ে জনগণের সেবা না করে নিজের স্বার্থে কাজ করছেন। আমাদের কথা বলার সুযোগও দেন না, বরং ভিন্নমত পোষণ করলে হুমকি-ধমকি দেন।
‎
‎তবে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সব সময় নিয়ম মেনেই কাজ করি। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park