1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী মোহনপুরে ‘নিরাপদ সড়ক চাই’  ‎র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহী মোহনপুরে ‘নিরাপদ সড়ক চাই’  ‎র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় “নিরাপদ সড়ক চাই — We Demand Safe Road” শীর্ষক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মোহনপুর  উপজেলার,  প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক নির্মাণ, সচেতন চালক তৈরি, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়দা সুলতানা। তিনি বলেন,

‎“নিরাপদ সড়ক শুধু সরকারের উদ্যোগে সম্ভব নয়—প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই দুর্ঘটনা রোধের মূল চাবিকাঠি। চালক, পথচারী, অভিভাবক—সবাই যদি ট্রাফিক আইন মেনে চলে, তাহলেই আমরা দুর্ঘটনামুক্ত মোহনপুর গড়ে তুলতে পারব।”

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা শিক্ষা অফিসার আঃ মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।

‎ওসি তার বক্তব্যে বলেন, দুর্ঘটনার মূল কারণ হলো অতি গতিতে গাড়ি চালানো ও আইন অমান্য করা। আমরা নিয়মিত ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি সবাইকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

‎এসময় বাকশিমইল ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “আমরাই গড়ব নিরাপদ সড়ক” স্লোগান দেন।

‎দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

‎শেষে সমবেত সবাই এক কণ্ঠে শপথ নেন

‎আমরাই গড়ব নিরাপদ সড়ক — জীবন হোক সুরক্ষিত, দেশ হোক দুর্ঘটনামুক্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park