1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা, ভোগান্তিতে রোগী - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা, ভোগান্তিতে রোগী

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর গেটের সামনে আনসার বাহিনীর সঙ্গে এক অ্যাম্বুলেন্স চালকের কথাকাটাকাটির জেরে হাসপাতালের অভ্যন্তরে অ্যাম্বুলেন্স ও অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। ফলে হাসপাতালে থেকে ছাড়পত্র পাওয়া রোগীদের ট্রলিতে করে মূল সড়ক পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে।

একজন সিজার হওয়া রোগী জানান, “হাসপাতালের ভিতরে এখন কোনো অ্যাম্বুলেন্স বা অটো ঢুকতে দিচ্ছে না। আনসার বাহিনীর সঙ্গে বাইরের ড্রাইভারদের ঝামেলার কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ অবস্থায় ট্রলিচালকরা সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে রোগীরা বিপাকে পড়ছেন, অন্যদিকে হাসপাতালের সামনের রাস্তায় ট্রলি চলাচলের কারণে ট্রাফিক জটও বেড়ে গেছে।

আজ (১৩ নভেম্বর) আবারও এক অটোরিকশা চালকের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাত-আটজন আনসার সদস্য ওই ড্রাইভারকে মারধর করেন।

এর আগে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে থানা থেকে রাতে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হাসপাতালের এই অস্থিতিশীল পরিবেশের পেছনে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত এদের আইনের আওতায় আনার দাবি যানান এলাকায়বাসী তারা আরো বলেন, এই এম্বুল্যান্স সিন্ডিকেটের লোকেরা রামেকে আশেপাশে মাদক সেবন করে থাকে প্রশাসন কে মাসোহারা দিয়ে থাকে তারা।

রাজশাহীবাসী এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park