1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ আগস্ট থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ আগস্ট থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০০ বার পঠিত


মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ফের পিছিয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

‎তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় ইউনিটগুলোর সাবজেক্ট চয়েস গ্রহণ, ভর্তির শেষ সময় এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে ৭ আগস্ট পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ১৭ আগস্ট থেকে। এর আগে প্রথম দফায় ১ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ আগস্ট নির্ধারণ করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park