1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদকসহ ৩ জন গ্রেফতার  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদকসহ ৩ জন গ্রেফতার 

মোঃ শাহিনুর রহমান আকাশ রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

 

মোঃ শাহিনুর রহমান আকাশ

রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি

 

রাজশাহী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অন্য অভিযানে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল গফুর ও ঝালুকা ইউপি যুবলীগের সভাপতি ইমরান আলীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ও দুর্গাপুর থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার (৫০) দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর (৬২) ও ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী (৪০)।

 

পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনের সময় নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি ও দুর্গাপুর থানা পুলিশ। আরও জানাগেছে গত ৪ আগষ্ট উপজেলার মেডিক্যাল মোড়ে সমাবেশ থেকে নাশকতা ও হামলার পরিকল্পনা করা হয় ।

এঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলঘরিয়া বাজার থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেফতার করে রাজশাহী জেলা ডিবি পুলিশ ও বিকেলে উপজেলার পাঁচুবাড়ি বাজার হতে আব্দুল গফুরকে ও রাতে আমগাছী বাজার হতে ইমরান আলীকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের হাতে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park