1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুর গোপন বক্সে গাঁজা, র‌্যাবের জালে দুই যুবক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীর মোহনপুর গোপন বক্সে গাঁজা, র‌্যাবের জালে দুই যুবক

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় অটো রিকশার চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৬ মে) র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার সেলিম (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার শুকুর আলী (৩২)।শনিবার (১৭ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোহনপুর বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অটো রিকশায় করে গাঁজা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। এরপর অভিযান চালিয়ে দুইজনকে অটোসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে অটো রিকশার চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park