1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর মোহনপুর উপজেলার মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন না করায় উত্তেজনা, প্রতিষ্ঠান তালাবদ্ধ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

‎রাজশাহীর মোহনপুর উপজেলার মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন না করায় উত্তেজনা, প্রতিষ্ঠান তালাবদ্ধ

‎মোঃ মহাজামিল, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

‎মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়নের মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন না করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা একত্রিত হয়ে বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দেন।
‎
‎এলাকাবাসী অভিযোগ করেন, বিদ্যালয়টিতে জাতীয় দিবসসহ রাষ্ট্রীয় কোনো নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা হয় না। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, অবহেলা এবং ঠিকমতো পাঠদান না করার অভিযোগও তোলেন তারা।
‎
‎অভিযোগে আরও বলা হয়, এসব বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলতে গেলে উল্টো তাদের ওপর হামলা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে ক্ষোভ থাকলেও কোনো সমাধান হয়নি।
‎
‎স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে নির্মিত হলেও দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয়নি। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়টি বর্তমানে মাদকের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং এলাকার কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধেই অবস্থান নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
‎
‎এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গ্রামের অভিভাবক ও সচেতন মানুষ একত্রিত হয়ে বিদ্যালয়ে তালা দেন। এ সময় এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান, বিদ্যালয়টি সঠিক নিয়মে পরিচালনা, শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
‎
‎এলাকাবাসী আরও জানান, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি খুলতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park