1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে রাতে দু’টি বাড়িতে আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীর মোহনপুরে রাতে দু’টি বাড়িতে আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে রাতে অগ্নিকান্ডের ঘটনায় দু’টি বসতবাড়ির টিভি, ফ্রীজসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। রোববার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ করেন।

সোমবার (৯ জুন) সকালে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার দুর্গাপুর মধ্যেপাড়া গ্রামের দুই সহোদর বদের উদ্দিন ও আহাদ আলীর বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রোববার রাত ১১ টায় দিকে আগুন লাগিয়ে দেয়। এতে করে দু’টি বাড়ির নগদ টাকা, টিভি ফ্রীজ, ধান, চালসহ আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দু’টি বাড়িতে আগুন লাগার ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park