1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে রডবোঝাই ভুটভুটির রড বুকে ঢুকে কিশোর নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রাজশাহীর মোহনপুরে রডবোঝাই ভুটভুটির রড বুকে ঢুকে কিশোর নিহত

মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে রডবোঝাই ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুকের ভিতর রড ঢুকে আবুল বাশার নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কেশরহাট কামারপাড়া সড়কের চকবেলনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার নওগাঁ জেলার নিয়ামত উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশরের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবুল বাশার কম্পিউটার শেখার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মোহনপুর উপজেলার কেশরহাটে যাচ্চছিল। পথিমধ্যে উপজেলার চকবেলনা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ভুটভুটির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঐ ভুটভুটিতে থাকা রড আবুল বাশারের বুকের ভেতর ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই রাস্তায় ভুটভুটি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে লাশ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত ভুটভুটি ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি, মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে থানায় আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park