1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে প্রতিবন্ধির পান বরজ ভেঙ্গে  জমি দখলের অভিযোগ  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীর মোহনপুরে প্রতিবন্ধির পান বরজ ভেঙ্গে  জমি দখলের অভিযোগ 

‎ ‎ মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

‎

‎ মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎

‎রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের ধূরইল পূর্বপাড়া  গ্রামের এক প্রতিবন্ধি ব্যক্তির  পান বরজ ভেঙ্গে  জমি দখলের অভিযোগে উঠেছে। এ বিষয়ে ধূরইল পূর্বপাড়া  মৃত আমজাদ সোনার ছেলে  তাজউদ্দিন সোনার ২ জন কে অভিযুক্ত করে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎

‎অভিযোগ সূত্রে জানা গেছে , উপজেলার  অভিযুক্তরা হলেন আপন ছোট ভাই মৃত আমজাদ সোনার ছেলে তোফাজ্জাল সোনার (৪৫) ভাতিজা শাকিব সোনার (২৫)   তাজউদ্দিন  তোফাজ্জল সোনার কাছ থেকে ১৬ শতক ভিটা জমি তিনশত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে  চুক্তিনামা করে পান বরজের জন্য লিজ নেন, এবং পৈত্তিক সূত্রে পায়  উক্ত জমিতে  আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যয়ে মাটি ক্রয় করে ভরাট করে।  ২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে  পান বরজ তৈরী করেন।

‎

‎কিছুদিন পর থেকে আপন ছোট ভাই তোফাজ্জল সোনার  বলেন  আমার তৈরী  পান বরজ ছেড়ে  দিতে চাপ দেয়।   গত ২৫/১০/২০২৫ পান বরজে কাজ করতে যায় এবং কাজ করার সময় বেলা ১২ টার দিকে বলে তুই এখনো পান বরজে কাজ করছিছ,আমি বলি আমার বরজে আমি তো কাজ করবো বলা মাত্রই  তোফাজ্জাল তার ছেলে হাতে লাঠিসোটা নিয়ে বিভিন্ন প্রকার গালিগালাজ ও ভয়ভীতি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে।

‎

‎পান বরজ ওয়াশি,ছুচ,বাতা,খুটি ও পানের পড় সিকড় সহ উপড়ে ফেলে চলিয়া যায়।  বাদী তাজ উদ্দিন জানান, আমি প্রতিবন্ধি হওয়ার সুযোগে আমার আপন ভাই  ইতি পূর্বে ৫ শতক জমি জোর করে দখল করে চাষ-আবাদ করত ফলে ১ লক্ষ ৫০ হাজার টাকা হতে বঞ্চিত হয়েছে। বর্তমানে নতুন-পুরাতন পানসহ বরজ ভেঙ্গে ফেলার অন্যান্য  খরচ জন্য  ৩ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

‎

‎এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান  বলেন অভিযোগ তদন্ত করে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park