1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে গভীর রাতে কোল্ড স্টোরে ডাকাতি ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীর মোহনপুরে গভীর রাতে কোল্ড স্টোরে ডাকাতি ‎

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎রাজশাহীর মোহনপুরে সংঘবদ্ধ ডাকাতদল দেশ কোল্ড স্টোরে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশের দেশ কোল্ড স্টোরে হানা দেয়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোল্ড স্টোরে প্রবেশ করে এবং নিরাপত্তাকর্মী ও লেবারদের হাত-পা বেঁধে ফেলে।

‎অস্ত্রের মুখে জিম্মি করে তারা কৌশলে স্টোরের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলে। ডাকাতরা ৩টি জেনারেটর, ৩টি ইউপিএস, পাওয়ার ট্রান্সফরমারের ৩৫ ফুট সংযোগ তার, ৩৬টি তিন ফুট লম্বা তামার বার, ৫টি সাবমারসিবল পাম্প, ৩টি ব্যাটারি, এসি মেশিন, বিভিন্ন ঘরের তালা ভেঙে মালামাল এবং অফিস কক্ষ থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা নগদ অর্থ লুট করে। লুণ্ঠিত মালামালের মোট আনুমানিক মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা বলে জানা গেছে। ডাকাতরা এসব মালামাল দুটি মিনি ট্রাকে করে নিয়ে যায়।


‎এবিষয়ে মোহনপুুুুর থানার ওসি আতাউর রহমান বলেন, রাত ১ টা হতে চারটার মধ্যে কোন এক সময় এই ঘটনা ঘটেছে। ভিতরে শ্রমিকদের জিম্মিকরে এই ঘটনা ঘটায়। এই নিয়ে পুলিশের তদন্তকাজ কাজ চলমান। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং কোনো মালামাল উদ্ধার করা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park