1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীর মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত


মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎আমিষের চাহিদা মেটাতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার(১৪আগস্ট) সকাল ১১ টায়,মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকার সভাপতিত্বে রাজশাহীর মোহনপুর উপজেলার ৫টি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন,প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া।

‎তিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৫- ২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্ত করেন। প্রথমে উপজেলা  পুকুরে মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে থানা পুকুর কেশরহাট কাচারি পুকুর, মাখনপুর  গ্রাম পুকুর ও খাড়ইল বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় উদ্বোধনী

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিভাগীয় মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহীউদ্দীন, মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা ভেটেনারি প্রাণী সম্পদ কর্মকর্তা সাগর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম,উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরাসহ, প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park