1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর বিভাগীয় সমাবেশে নান্দাইলের সন্তান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট চানের হুঙ্কার: গণদাবি ও সংবিধান সংস্কারের আহ্বান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীর বিভাগীয় সমাবেশে নান্দাইলের সন্তান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট চানের হুঙ্কার: গণদাবি ও সংবিধান সংস্কারের আহ্বান।

শামছুল হুদা, ​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

শামছুল হুদা, ​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিশাল বিভাগীয় সমাবেশে বিশেষ অথিতি হিসেবে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন নান্দাইলের কৃতি সন্তান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম চান। সমাবেশে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণদাবি এবং সংবিধান সংস্কারের পক্ষে জোর দাবি তুলে ধরেন।

​রাজশাহীতে অনুষ্ঠিত এই মহাসমাবেশে তাঁর দেওয়া এই দিকনির্দেশনামূলক বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নান্দাইলের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকার সন্তানকে এমন একটি বৃহৎ রাজনৈতিক মঞ্চে কেন্দ্রীয় নেতৃত্বে দেখে নান্দাইলের রাজনৈতিক ও সামাজিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।
​সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে এডভোকেট আনোয়ারুল ইসলাম চান তাঁর বক্তব্যে ৯০-এর দশকের আন্দোলনের ইতিহাস টেনে বলেন, “১৯৯০ সালে তিন দলীয় ঐক্যের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাস করতে বাধ্য হয়েছিল। তারা জনগণের সাথে প্রতারণা করেছিল।” তিনি আরও বলেন, “২০০১ সালে ক্ষমতায় আসার পর আবারো সেই তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের পকেটে নেওয়ার জন্য বিচারপতি কে. এম. হাসানের বয়স বাড়িয়ে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালানো হয়েছিল।”

​চলতি পরিস্থিতি ও সরকারের মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন, “এই প্রতারক দলটিকে জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেছেন, মিরপুরের ক্রিকেট মাঠে তাদের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীকে সাধারণ মানুষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাড়িয়ে দিয়েছে। এমনকি গত বৃহস্পতিবার সচিবালয়ে আরেকজন ছোট মন্ত্রীকেও মানুষ ‘ভুয়া’ স্লোগান দিয়েছে।”

​সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সেই ‘ভুয়া’ স্লোগানকে ধারণ করুন। মানুষ এখন ভুয়া বলতে শিখেছে, শুরু করেছে। আপনারা যদি অনতিবিলম্বে গণদাবি বাস্তবায়ন না করেন, সংবিধান সংস্কার না করেন, তবে আপনারা ঘর থেকে বের হতে পারবেন না। মানুষ ‘ভুয়া’ বলে আপনাদের আবারো ঘরে ঢুকিয়ে দেবে।”

​বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, “এখনো সময় আছে, মানুষের চাওয়া, দেশের চাওয়া এবং স্বাধীনতার চাওয়া বাস্তবায়নে জনগণের কাতারে ফিরে আসুন। আমরা আপনাদের ‘ভুয়া’ বলতে চাই না। আশা করি, আপনারা আপনাদের কথা রাখবেন।”

​এদিকে রাজশাহীর এই সমাবেশে নান্দাইলের এই কৃতি সন্তানের দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার খবরটি এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বক্তব্যের ভিডিও শেয়ার করে নান্দাইলের সন্তান হিসেবে গৌরব প্রকাশ করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park