1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর বাঘায় এক রাতে ৫ দোকানে চুরি, ক্ষয়ক্ষতি ৩লক্ষ টাকা ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীর বাঘায় এক রাতে ৫ দোকানে চুরি, ক্ষয়ক্ষতি ৩লক্ষ টাকা ‎

মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার

‎রাজশাহীর বাঘা উপজেলায় এক রাতে ৫ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নের পলাশি নতুন বাজারে চুরির ঘটনা ঘটেছে।

‎সোমবার (১৪ জুলাই) রাতে কোন এক সময়ে চোরচক্র তালা ভেংঙে অন্তত পাঁচটি দোকানে হানা দেয়। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।  স্থানীয়রা ও চুরি হওয়া দোকান মালিক সেলিম সরকার কাছ থেকে জানা গেছে, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো রাত ৯টার আগেই বন্ধ করে বাড়ি চলে যান। রাতের অন্ধকারে দোকানের তালা ভেংঙে ভিতরে ঢুকে নগদ টাকা, টিভি,ভারতীয় দামী কোম্পানীর বিভিন্ন প্রকার শ্যাম্পু,সাবান, তৈলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

‎সেলিম সরকার বলেন,বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং আমার দোকানে নগদ ৭/৮ হাজার টাকা সহ ভারতীয়  দামি কোম্পানি শ্যাম্পু,সাবান,বোতল তেলসহ বিভিন্ন পণ্য চুরিতে প্রায় দের লক্ষ টাকার ক্ষতি হয়েছে।মুহিদুল,মালেক সরকার,বক্কার দর্জি ও সামাদ এর দোকানীও কয়েকটি টিভিসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে।এতে প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।থানায় গিয়ে অভিযোগ দিবেন বলেও জানান তারা।

‎দোকান মালিক সূত্রে,,সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। দোকান ব্যবসায়ীরা চুরি হয়েছে বিষয়টি প্রথম বুঝতে পারেন এবং দ্রুত স্থানীয়দের জানান। চুরি হওয়া পাঁচটি দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চুরি হওয়া দোকান মালিক মুহিদুল ইসলাম ও সেলিম সরকার,মালেক সরকার,বক্কার দর্জি,সামাদ চা ষ্টোল।

‎পদ্মা নদীর বুকে চর এলাকা চকরাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শিশির আহমেদ জানান, এ ধরণের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

‎এবিষয়ে, বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন,চুরির ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। আপনার মাধ্যমে শুনলাম চর এলাকায় ৫টি দোকান চুরি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park