1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর বাঘায় আগুনে পুড়লো ৫টি প্রাণী,ক্ষতি ৩ লক্ষ।  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীর বাঘায় আগুনে পুড়লো ৫টি প্রাণী,ক্ষতি ৩ লক্ষ। 

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাঘা উপজেলা পৌরসভা ৪ নং ওয়ার্ড চক নারায়নপুর গরুর গোয়াল ঘরে আগুন পুড়ে মারা যায় ২ টি গরু ও ৩টি ছাগল। চক নারায়নপুর নদীর  ধার এলাকার মোঃ নজরুল ইসলাম শেখ এর বাড়ীর গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। ১২জুন  ভোর রাত সারে ৪ টার দিকে হঠাৎ করে গরুর গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে দ্রুত আগুন গোয়াল ঘরে আশেপাশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলে ক্ষতিগ্রস্ত হয় ২টি গরু ও ৩টি ছাগল।

এবিষয়, নজরুল ইসলাম শেখ বলেন, ভোররাতে ফজর নামাজের সময় আমার গরুর গোয়ালে আগুন জ্বলে পুড়ে যায়। মশা তাড়ানোর জন্য প্রতিদিনের ন্যায় আগুন জ্বালিয়ে ধোয়ার ব্যবস্থা করি। এই আগুন থেকে গোয়াল ঘরে রাখা প্রচুর খরি আগুন ধরে যায়।আগুনে তাপদহে আমরা কাছে পৌছাতে না পারায় ২টি গরু ও ৩ টি ছাগল গোয়াল ঘরে পুড়ে যায়।আগুন নিয়ন্ত্রণে আনার পরে গরু ও ছাগল গুলো মারা যায়।এতে আমার প্রায় ৩ লক্ষটাকার ক্ষতি সাধন হয়েছে।গোয়াল ঘরের সামনেই স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণী গুলিকে মাটিতে পুতে ফেলি।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর বাসার সামনে নিয়ে গিয়ে  ক্ষতিগ্রস্থ হওয়াতে আমাকে ২০ কেজি চাউল দিয়েছেন এবং পরবর্তীতে আর্থিক অনুদান ও অন্যান্য সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে আগামীতে তার অফিসে দেখা করতে বলেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন,আমি খবর পেয়ে ক্ষতিগ্রস্থ নজরুল ইসলাম এর সঙ্গে সরাসরী দেখা ও কথা বলেছি।অফিস খুললে তারজন্য্য সরকারি আর্থিক অনুদানের ব্যবস্থা করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park