1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর বাগমারাই স্ত্রী তালাক দেওয়ার দুইদিন পর ড্যাফোডিলর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

‎রাজশাহীর বাগমারাই স্ত্রী তালাক দেওয়ার দুইদিন পর ড্যাফোডিলর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎
‎স্ত্রীকে তালাক দেওয়ার দুই দিন পর ‘আত্মহত্যা’ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ তারেক ওয়াদুদ নাহিদ। শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার ভাড়া বাসায় নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের  ৫১তম ব্যাচের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের একাধিক সহপাঠী এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎নিহত নাহিদের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার রক্ষিতপাড়ায়। তিনি এ কে এম আব্দুল ওয়াহেদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকেই নাহিদ নিজ কক্ষে একা ছিল। রাতে খাবারের সময় ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে সবাই ধারণা করে নাহিদ ঘুমাচ্ছে হয়তো। পরদিন সকাল থেকে নাহিদের পরিবারের লোকজন তার ফ্লোরমেটদের ফোন করে জানান, নাহিদ বাসার সঙ্গে যোগাযোগ করছে না। রুম ভেতর থেকে বন্ধ থাকায় পরে দারুস সালাম থানায় যোগাযোগ করা হয়। একজন এসআই উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে নাহিদকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। শনিবার (১২ জুলাই) সকালে তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
‎
‎
‎খোঁজ নিয়ে জানা গেছে, নাহিদ ২০২২ সালের সেপ্টেম্বরে রাজধানীর একটি নার্সিং কলেজের এক শিক্ষার্থীকে প্রেম করে বিয়ে করেন যা বাড়িতে না জানিয়ে। এ বিয়ে পরিবার মেনে নিতে চায়নি। এদিকে সম্প্রতি স্ত্রী অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমন তথ্য জানার পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তবে নাহিদ সবকিছু মিটিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছিলেন। কিন্তু গত ১৯ জুন মেয়ের পক্ষ থেকে তালাকনামা পাঠানো হয়। ফলে মানসিকভাবে ভেঙে পড়েন নাহিদ। পরবর্তীতে দুদিন আগে নাহিদ তার সাবেক স্ত্রীর সামনে গিয়ে তালাকনামায় স্বাক্ষর করেন।
‎
‎
‎নাহিদের মৃত্যুতে তার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু ও সহপাঠীরা তার আচরণ, ব্যবহার ও আন্তরিকতার কথা স্মরণ করে শোক প্রকাশ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতার আহ্বান জানিয়েছেন।
‎
‎
‎এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে কল দেওয়া হলে তারা ফোন রিসিভ করেননি।
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park