1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি আটক ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি আটক ‎

মোঃ মহাজামিল, রাজশাহী
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

‎মোঃ মহাজামিল,রাজশাহী
‎রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামিকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজিব আলী (২৯) ও উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের মামুন হোসেন আলমের স্ত্রী সম্পা আক্তার বর্ষা (২২)।
‎
‎সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত্রিতে সোহেলকে তার বাড়ি থেকে ও সম্পাকে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে আটক করে পুঠিয়া থানা পুলিশ।
‎
‎পরকিয়ার জেরে ভ্যানচালক সোহেলকে হত্যা করা হয়েছে বলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানিয়ে বলেন, আটককৃতরা হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেছে। হত্যার শিকার সোহেলের বন্ধু রাজিব আলীর সাথে সম্পার পরকিয়ার সম্পর্ক ছিলো। একদিন রাজিব সোহেলের ফোন থেকে সম্পাকে ফোন করে। সম্পার সাথে রাজিবের পরকীয়ার সম্পর্ক সোহের জানার পর সম্পাকে ব্ল্যাকমেইল করে। সম্পা বাধ্য হয়ে সোহেলের সাথে পরকীয়ায় সম্পর্ক করে।
‎
‎বিষয়টি রাজিব জানার পর সম্পা ও রাজিব মিলে সোহেলকে হত্যা করে। আটককৃতদের আদালতের মাধ্যমে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park