1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর পবায় ধান খেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

‎রাজশাহীর পবায় ধান খেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

‎খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখনো নিহত নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

‎পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎স্থানীয়রা জানান, নিহত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

‎ওসি মনিরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে সিআইডি আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park