1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর তানোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী রানা ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

‎রাজশাহীর তানোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী রানা ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ ‎

মোঃমহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পঠিত

‎
‎রাজশাহীর তানোর উপজেলার ৭ নং চান্দুরিয়া ইউনিয়নের গাগরন্দ চকপাড়া গ্রামে গৃহবধূ রিয়ার (পূর্ণ নাম জানা যায়নি) রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা। এ ঘটনায় স্বামী রানা ইসলামের বিরুদ্ধে আঙুল তুলছেন তারা।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল রানা ইসলাম ও তার স্ত্রী রিয়ার মধ্যে। প্রতিবেশীদের দাবি, টাকার দাবিকে কেন্দ্র করে প্রায়ই রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। একাধিকবার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে।
‎
‎ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর একপর্যায়ে রিয়াকে তার নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
‎
‎তবে স্থানীয়দের একটি বড় অংশের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের নির্যাতন ও অর্থসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পর অভিযুক্ত স্বামী রানা ইসলামকে এলাকায় দেখা যায়নি বলেও অনেকে দাবি করেছেন।
‎
‎তানোর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
‎
‎এদিকে, রিয়ার পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গ্রামে এখন শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ঘটনার সঠিক রহস্য উদঘাটন না হলে এলাকায় উত্তেজনা বাড়তে পারে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park