1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর চারঘাটে মৎস্যচাষের পুকুরে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীর চারঘাটে মৎস্যচাষের পুকুরে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

মোঃ মহাজামিল, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাট উপজেলার চামটা (উত্তরপাড়া) এলাকায় এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক পরিমাণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষী মোঃ মুক্তা হোসেন (৩৬), পিতা-মোঃ সাইদুর রহমান।

অভিযোগসূত্রে জানা গেছে, গত ৭ জুন ২০২৫ খ্রিঃ দুপুর ১২টার দিকে কোরবানির গরুর গোশত কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলেন মুক্তা হোসেন। এ সময় তার পিতা মোবাইল ফোনে তাকে জানান, চামটা জাঙ্গাল বিলে বড় পুকুরের মাছ অস্বাভাবিকভাবে লাফালাফি করছে এবং কিছু মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে।

খবর পেয়ে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কে বা কারা পরিকল্পিতভাবে তার ১২ বিঘা জমির মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে। এতে আনুমানিক ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শোলুয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপি ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ লাল সরকার লালন বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি বলে জানান তিনি।

এবিষয়ে বিএনপি ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর মাস্টার বলেন পুকুরে গ্যাস হলে সকাল অথবা গভীর রাতে হয় মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে,যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।

ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেন চারঘাট মডেল থানায় অজ্ঞাতনামা দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park