1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে রেললাইনের পাশে ধান কাটার শ্রমিকের মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রাজশাহীতে রেললাইনের পাশে ধান কাটার শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

রাজশাহীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকার পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামে এক ধান কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাজশাহী রেলওয়ে থানা। ওসি ফয়সাল বিন আহসান জানান, হাবিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি খুলনায় ধান কাটার কাজে গিয়েছিলেন এবং কাজ শেষে মহানন্দা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।

একই সঙ্গে যাওয়া অন্য শ্রমিকরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরলেও হাবিবুর রহমানের খোঁজ মেলেনি। পরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। পুলিশের ধারণা, গভীর রাতে—প্রায় ৩টার দিকে—চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park