1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ‎

মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত


মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার


‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহানগর যুবদল ও রাজপাড়া থানা যুবদল।

‎রোববার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর গুরুত্বপূর্ণ লক্ষীপুর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদল ও রাজপাড়া থানা যুবদলের কয়েকশত নেতা-কর্মী অংশ নেন।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।”

‎সভা শুরুর আগে নেতাকর্মীরা লক্ষীপুর মোড়ে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি লক্ষীপুর মোড় থেকে শুরু হয়ে সিএমবি মোড় ঘুরে আবার লক্ষীপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় নেতারা বক্তব্য দেন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজ, রাজশাহী মহানগর যুবদলের সদস্য রবিন হোসেন ও মোহন আলীসহ মহানগর ও থানা যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী।

‎সভায় বক্তারা আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ককটেল হামলা ও কুরুচিকর কর্মকাণ্ড চালানো হচ্ছে। বক্তারা এ ধরনের সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park