1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে মোহনপুরে সড়ক দূর্ঘ’টনায় নি’হ'ত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীতে মোহনপুরে সড়ক দূর্ঘ’টনায় নি’হ’ত ১

মহাজামিল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২০০ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর ও বাগমারার উপজেলায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার (১৯ জুন) সকালে মোহনপুরের সাঁকোয়া মোড়ে ট্রাকের ধাক্কায় তানোরের উপজেলার এক নারীর মৃত্যু হয়, অপরদিকে বাগমারার নারায়নপারা গ্রামে বাসের ধাক্কায় কেশরহাট এলাকার এক যুবকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাহিন্দ্রা গাড়ির ড্রাইভার রাজশাহী থেকে ৫ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাওয়ার পথে মোহনপুর উপজেলার সাঁকোয়া মোড়ে সকাল পৌনে ১০ টার দিকে নওগাঁ থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় মাহিন্দ্রার সকলে রক্তাক্ত জখম হয়ে রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা গাড়ির যাত্রী তানোর উপজেলার হঠাৎ পাড়া গ্রামের তৈয়ব মন্ডলের স্ত্রী খাতেজা বিবি (৬৫) কে মৃত ঘোষণা করেন। মাহিন্দ্রার ড্রাইভার সহ অন্যান্য যাত্রীদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ গিয়ে পরিদর্শন ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park