1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রাজশাহীতে মোটরসাইকেল নিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বী (৩৬) নামের এক মোটরসাইকেলচালক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওদাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এক পথচারী নারীকে বাঁচাতে সড়ক বিভাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রাব্বীর বাড়ি রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার ছিলেন।

রাজশাহী নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম তিনি বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুরে যাচ্ছিলেন রাব্বী।

তিনি আরও বলেন,নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক বিভাজকে ধাক্কা দেন। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত রাব্বীর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।‌

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park