1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে নাটকীয় মিথ্যা মামলার হাত থেকে মুক্তি চান নীলা ও তার বাবা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজশাহীতে নাটকীয় মিথ্যা মামলার হাত থেকে মুক্তি চান নীলা ও তার বাবা

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২২২ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন এলাকার বাসিন্দা মাহাবুবা খাতুন নীলা ও তার বাবা এক নাটকীয় ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার হাত থেকে মুক্তি চেয়ে গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন।

নীলা অভিযোগ করেন, গত এক বছর আগে আমার বান্ধবী জান্নাতুল ফেরদৌসি চৈতী একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যান। কিন্তু পরবর্তীতে সেই অলংকার ফেরত চাইলে চৈতী তা দিতে অস্বীকৃতি জানান এবং নীলাকে প্রাণনাশের হুমকি দেন। বাধ্য হয়ে নীলা বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

থানায় অভিযোগ করার পর চৈতী স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিতে বাধ্য হন। এরপর থেকেই চৈতী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন সংবাদ সম্মেলন এবং মিথ্যা তথ্য দিয়ে হয়রানিমূলক প্রচারণা শুরু করেন। সর্বশেষ গত ২১ জুন ২০২৫ তারিখে তিনি নীলা ও তার বাবার বিরুদ্ধে একটি নাটকীয় ও মিথ্যা মামলা দায়ের করেন।

নীলা বলেন, আমি ও আমার বাবা আইন প্রণেতাদের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমরা চাই সত্যের জয় হোক এবং আইন যেন মিথ্যার কাছে পরাজিত না হয়। আমরা শুধু ন্যায়বিচার চাই।

তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ করে বলেন, আপনারা যেন সত্য ঘটনাটি সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরেন।

মামলার বিষয়ে তদন্ত অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এর বেশি কিছু বলতে পারছিনা ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park