1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব ডাক দিবস-২০২৫ ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব ডাক দিবস-২০২৫ ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব ডাক দিবস-২০২৫।
‎
‎দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর লক্ষিপুরে ডাক বিভাগের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের অফিসে আলোচনা সভায় মিলিত হয়।
‎
‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল (উত্তরাঞ্চল) কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খন্দকার মাহবুব হোসেন, রিজিওনাল ম্যানেজার, ডাক জীবন বীমা; মাহফুজুর রহমান, সিনিয়র পোস্টমাস্টার রাজশাহী জিপিও; এবং রাকিব বিশ্বাস, ডিপিএমজি রাজশাহী পোস্টাল বিভাগ।
‎অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল, উত্তরাঞ্চল, রাজশাহী।
‎
‎বক্তারা বলেন, “ডাকবাক্স, ডাকঘর, ডাকপিয়ন—এসব শব্দ আজ তেমন ব্যবহৃত না হলেও একসময় মানুষের জীবন ও আবেগের অংশ ছিল। দিনের পর দিন অপেক্ষা করত মানুষ প্রিয়জনের চিঠির জন্য। সেই সময়ের আবেদন এখন আধুনিক প্রযুক্তির ভিড়ে স্মৃতিমাত্র হয়ে গেছে।”
‎
‎তারা আরও বলেন, “যদিও আগের আবেদন কিছুটা হারিয়ে গেছে, তবু সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক রূপে গড়ে তুলতে সরকার কাজ করছে। ই-কমার্স খাতে ডাক বিভাগ এখন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও হিমায়িত খাবার পৌঁছে দিতে ডাকঘরের বিকল্প নেই।”
‎
‎আলোচনা সভার পাশাপাশি পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park