1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার ফলে পাকিস্তান সুপার লিগের ম্যাচ সরে গেল করাচিতে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার ফলে পাকিস্তান সুপার লিগের ম্যাচ সরে গেল করাচিতে

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :– পাকিস্তান সুপার লিগের ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার জন্য ম্যাচ অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচের পাশাপাশি লীগের বাকি ম্যাচগুলো অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এদিন রাওয়াল পিন্ডি স্টেডিয়ামে রাত আটটা থেকে পিএসএলের দুটি দল পেশোয়ার জালমি এবং করাচি কিংসের ম্যাচ রাত আটটা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সকালে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলার অভিযোগ ওঠে। এই ড্রোন হামলার ফলে স্টেডিয়ামে একটি অংশ ভেঙে পড়েছে। তার ফলে আপাতত সেখানে ম্যাচের আয়োজন করা যাবে না। পিসিবি, এক বিবৃতি দিয়ে জানিয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিএসএলের যে কটা ম্যাচ বাকি আছে তা করাচি স্টেডিয়ামে হবে।
এদিন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাউয়াল পিন্ডি স্টেডিয়ামের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লেও ড্রোন হামলা কিভাবে এবং কোথা থেকে হল তা এখনো স্পষ্ট নয়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন ” লাহোর, গুজরানওয়ালা, বাহওয়ালপুর, রাওয়ালপিন্ডি মতো শহরে ভারতের ড্রোন ধ্বংস করা হয়েছে। এবার উত্তেজনার আজ লাগল ক্রিকেটেও”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park