1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রসুলপুরে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রসুলপুরে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন।

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে দক্ষিণ রসুলপুর মুক্ত বাজারে নরসুন্দা নদের তীরে এ কর্মসূচি পালিত হয়।

‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে এলাকার যুবসমাজ, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, শেরপুর ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী আবুল কালাম আজাদ, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, প্রাণিচিকিৎসক মাজহারুল হক কামাল, মাওলানা মাহাবুবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুম মকুল, শিক্ষক শফিকুল ইসলাম, আতাউর রহমান সুমন, মো. রিপন মিয়া, মোজাম্মেল হক, হুমায়ুন কবির, কামরুজ্জামান কিরণ, কামরুল ইসলাম, আবু নাঈম ও আব্দুল্লাহ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে এসব অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তারা মাদক কারবারি ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচির আয়োজন করে রসুলপুর যুব সমাজ ও এলাকাবাসী। আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park