1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রমাযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রমাযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাট উপ‌জেলা জামায়াতের উদ্যোগে রমাযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে মিছিলটি চারঘাট পল্লীবিদ্যুৎ মোড় থেকে মন্ত্রীরোড হয়ে চারঘাট বাজারের চৌরাস্থায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারূজ্জামান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাও: মো: শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ তাওহীদি জনতা।

অতিথিবৃন্দ যথাযথ সম্মানের সাথে রমাযানের পবিত্রতা রক্ষার পাশাপাশি প্রাপ্তবয়স্ক সকল মুসলিমকে সিয়াম পালনের আহ্বান জানান। ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে রমাযানের সিয়াম পালনে সাধারণ মানুষদেরকে সহযোগীতা করুণ। হোটেল রেস্তোরাঁর মালিকদেরকে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার পাশাপাশি সবাইকে রমাযানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে উক্ত আয়োজনের সার্বিক সাফাল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park