1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ৫দিন ব্যাপী কর্মশালার সমাপ্তি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ৫দিন ব্যাপী কর্মশালার সমাপ্তি।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ কর্তৃক আয়োজিত ‘Workshop on Kodaly Method and Global Music Communication’ শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি।

১৮ জুন-২০২৬ সমাপনী দিনের আনুষ্ঠানিকতায় সংগীত বিভাগের চেয়ারম্যান জনাব দেবশ্রী দোলন এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Korean Kodaly Society- এর সভাপতি Dr Hong Ky Cho, প্যানেলিস্ট হিসেবে ছিলেন ড. মো. রওশন আলম, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, ইয়াতসিংহ শুভ সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ এবং মোঃ বুলবুল আহমেদ, প্রভাষক, সংগীত বিভাগ।

সমাপনী কনসার্টে বিভিন্ন দেশের সংগীত পরিবেশন করেন দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী এবং গবেষক Dr Hong Ky Cho, দক্ষিণ কোরিয়ার বাদ্যযন্ত্র Haegeum এ সংগীত পরিবেশন করেন Dr Jeong Mi Kim এবং বাংলা গান পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বৈশ্বিক ভাষা হিসেবে সংগীতের চর্চা এবং যোগাযোগ মাধ্যম ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম এ হাতিয়ার আগামী দিনের পারস্পরিক সম্পর্ক, মূল্যবোধ এবং স্বাতন্ত্র্যবোধের ধারক হিসেবে বিশ্বে অনন্য মাত্রায় অধিষ্ঠিত হবে এই কামনায় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park