1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিন্টু। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিন্টু।

কোরবান আলী রিপন, উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

সোমবার (৫ মে) বিকেলে উল্লাপাড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে এবি সিদ্দিক মিন্টু অভিযোগ করে বলেন, স্বৈরাচার সরকারের দোসর সাবেক এমপি তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী এবং সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমানের দায়েরকৃত এক মিথ্যা অভিযোগের ভিত্তিতে ‘মিলকান হোসাইন’ নামে একটি ফেইসবুক পেজ থেকে আমার ও বিএনপির অন্যান্য নেতাদের নাম জড়িয়ে একটি ভুয়া ভিডিও প্রকাশ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত। উল্লাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল হিংসামূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এতে আমার ব্যক্তিগত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি উল্লাপাড়া মডেল থানায় মোঃ মিলকান (৩৮) নামক এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উল্লাপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবির হাসান, সামিউল ইসলাম জসিম ও পৌর যুবদলের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park