1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যুবদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে' যুব উন্নয়নের উদ্যোগে সপ্তাহব্যপী যুব প্রশিক্ষন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

যুবদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে’ যুব উন্নয়নের উদ্যোগে সপ্তাহব্যপী যুব প্রশিক্ষন

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
বাকেরগঞ্জে যুবদের কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গত ১২ নভেম্বর থেকে শুরু হয় যুব ও আত্ম কর্মসংস্থান প্রশিক্ষণ । এই প্রশিক্ষণ রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী ৫ নং ওয়ার্ড (এ, হাকিম) আবদুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী যুব প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৩০ জন যুব পুরুষ মহিলা প্রশিক্ষণে অংশ নেয়। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেয়ার পরে আজ ২৪ শে নভেম্বর যুবদের মাঝে সার্টিফিকেট ও ৬০০ টাকা সম্মানি দেয়া হয়।

সমাপনি অনুষ্ঠানে যুবউন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন শামিম বলেন, বাকেরগঞ্জ যুব উন্নায়ন সবসময় যুবদের পাশে থাকে, সবসময় তথ্য ও অর্থ দিয়ে উদ্যোক্তা দের সহোযোগিতা করে থাকে। বাংলাদেশ সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের মাধ্যমে এটি পরিচালিত হয়।

সপ্তাহব্যাপী যুব প্রশিক্ষনে ট্রেইনার হিসেবে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ বদরুল আমিন শামীম,উপজেলা প্রানীসম্পদ অফিসার মুহাম্মদ আমিনুল ইসলাম,যুব উন্নয়ন ইন্সপেক্টর মুহাম্মদ সাইদুল ইসলাম,মুহাম্মদ জাহিদুল ইসলাম।ফুলে জান্নাত সুরুভী,সাগর রহমান।

যুবদের কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মুরগী পালন ও ফার্ম নির্মান এবং মুরগির বিভিন্ন রোগ নির্ণয় ও রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয়ের উপর ট্রেইনারগন আলোচনা করেন।

সপ্তাহব্যাপী ট্রেনিং শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ বদরুল আমীন শামীম প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park