
বেবি চক্রবর্ত্তী :- সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে সতর্ক করে জানিয়েছেন সংঘর্ষ বন্ধ না হলে, ব্যবসার ওপর তার প্রভাব পড়বে।
এদিন হোয়াইট হাউসে বক্তৃতার শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান “মার্কিন প্রশাসন মধ্যস্থতা করে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সংঘর্ষ বিরতি ঘটিয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়ংকর সংঘর্ষ বন্ধ করা গেছে দুই দেশেরই প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে। দুই দেশে কেউই থামতে চাইছে না”। এটি স্থায়ী সংঘর্ষ বিরতি হবে বলেও তিনি আশাবাদী ছিলেন। ট্রাম্প আরো বলেন ” আমরা বলেছিলাম এটা বন্ধ করুন। আমরা আপনাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে পারি। আপনারা এটা বন্ধ করলে আমরা বাণিজ্য করতে পারি। কিন্তু যদি আপনারা এটা বন্ধ না করেন আমরা আপনাদের সঙ্গে কোন বাণিজ্য করবো না”।
মার্কিন প্রেসিডেন্ট এদিন আরো বলেন ” ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধ করা নেপথ্যে অন্যতম বড় কারণ হলো ব্যবসা। ভারত এবং পাকিস্তান দুই দেশের নেতারাই নিজেদের দিক থেকে অটল ছিলেন এই সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করতে আমেরিকা অনেক সাহায্য করেছে”।
ভারত এবং পাকিস্তান দুই দেশকেই বাণিজ্যের দিক থেকে আমেরিকার সাহায্য করতে প্রস্তুত বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বক্তব্য পেশ করতে গিয়ে বলেন তাঁর প্রশাসন একটি ভয়ংকর পারমাণবিক সংঘাত আটকাতে পেরেছে। এটি একটি পরমাণু যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল। যার ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর সম্ভাবনা ছিল।
ভারত-পাক সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার ভারত পাকিস্তান সংঘর্ষ বিরোতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এর ঘোষণার পরে পাকিস্তান থেকে সরাসরি বিবৃতি আসে তারওপরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী অবশ্য বিরতির কথা সরাসরি ভাবে ঘোষণা করেন। রবিবার নিজের সমাজ মাধ্যমে পাতায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছিলেন “ভারত এবং পাকিস্তান অনুধাবন করতে পেরেছে যে আগ্রাসন বন্ধ করার সময় এসেছে এতে আরো বেশি মৃত্যু এবং ধ্বংসের সম্ভাবনা ছিল লক্ষ লক্ষ নিরীহ সাধারণ মানুষের প্রাণহানি সম্ভাবনা ছিল”।