
বেবি চক্রবর্ত্তী: দিল্লী:-বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়! অবশেষে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণা করেন।
নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
ট্রাম্প আরও বলেন, “বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!”
দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা, সেনা হানাহানি ও কূটনৈতিক চাপের মধ্যে দিয়ে চলছিল দুই দেশের সম্পর্ক। এই ঘোষণার ফলে বহুদিন পর একটানা উত্তেজনার ক্লান্তি থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিক মহল।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি কার্যকর হলে উপমহাদেশে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে। তবে, চুক্তির বাস্তবায়ন ও পরবর্তী পদক্ষেপগুলি কেমন হবে, তা এখন সকলের কৌতূহলের বিষয়।