1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গফুর আলম গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গফুর আলম গ্রেফতার।

টেকনাফ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ৮টা ৫০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-১৫ কক্সবাজারের সিপিসি-১ এর একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে লেদা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গফুর আলম (৩১) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গফুর আলম টেকনাফ উপজেলার উত্তর নাজির পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন বলে জানা যায়।
র‍্যাব আরও জানায়, গফুর আলমের বিরুদ্ধে মাদক সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে এবং আদালতের সাজা পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পলাতক থাকা এমন একজন সাজাপ্রাপ্ত আসামির গ্রেফতার এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park