1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যশোরে যুবক’কে কুপিয়ে হাত বিচ্ছিন্ন ঘটনায় প্রধান আসামি মাহিম গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

যশোরে যুবক’কে কুপিয়ে হাত বিচ্ছিন্ন ঘটনায় প্রধান আসামি মাহিম গ্রেফতার

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর):
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০৩ বার পঠিত

যশোর শহরের কৃষ্ণবাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুব ‘কে কুপিয়ে গুরুতর জখম এবং তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামি মাহিম ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানকালে তার কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি লোহার হাসুয়াও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩মে) আনুমানিক রাত 9:30 মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের একটি পাকা রাস্তায় পূর্ব পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটে। একই এলাকার মাহিম ও তার সহযোগীরা মোহাম্মদ আলী বক্সকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হামলার এক পর্যায়ে ভিকটিমের ডান হাত কবজি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমের অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
চাঞ্চল্যকর এ ঘটনার পর যশোরের পুলিশ সুপার দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রোববার (৪ মে) ভোররাত ৩:২০ মিনিটে কোতোয়ালী থানাধীন ধর্মতলার কদমতলা এলাকা থেকে মাহিম ইসলাম’কে আহত অবস্থায় গ্রেফতার করে।
পুলিশ জানায়, হামলার সময় মাহিম নিজেও দা-এর কোপে নিজের ডান পায়ে আঘাত পেয়ে আহত হন। গ্রেফতারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধের দায় স্বীকার করেন। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশ থেকে হামলায় ব্যবহৃত লোহার হাসুয়াটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাহিম ইসলাম কৃষ্ণবাটি গ্রামের রশিদ গাজীর ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় পূর্বে আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park