1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ সিটি এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহ সিটি এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন।

তাসলিমা রত্না জেলা প্রতিনিধি ময়মনসিংহ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পঠিত

তাসলিমা রত্না জেলা প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ।

হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক ১২এপ্রিল রবিবার নগর ভবন প্রাঙ্গণে মাসব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এই ক্যাম্পেইনে শুক্র-শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে নির্ধারিত ইপিআই টিকা কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী বক্তব্যে হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায়
উদ্দিষ্ট সকল শিশুকে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ম প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park