
তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের সদর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালত এই শ্লোগানে মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের হলরুমে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক,উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান,বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সমন্বয়কারী আবু সামিউল প্রধান, মহিলা উদয়ন ময়মনসিংহের প্রোগ্রাম অফিসার নাসিমা খাতুন,ব্র্যাক ময়মনসিংহের শাখা ব্যাবস্থাপক কানিজ ফাতেমা,স্বাবলম্বী উন্নয়ন সমিতি ময়মনসিংহের প্রকল্প ব্যাবস্থাপক ইমন সরকার,মাটি সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর সানজিদা আক্তার বর্ষা, পিসিসি কালিঝুলি ময়মনসিংহের প্রোজেক্ট কো-অর্ডিনেটর রাজন বিন,বোরো বাংলাদেশ সমিতি ময়মনসিংহের তালতলা খাগডহর শাখার আঞ্চলিক উর্ধতন কর্মসূচি সংগঠক কৃষি রবিউল ইসলাম,উপজেলা উমেন ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর সানজানা আফরোজ পপি প্রমুখ।