1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহনপুরে বিল উন্মুক্তের জেরে হামলায় বিএনপি'র ৭ নেতাকর্মী আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

মোহনপুরে বিল উন্মুক্তের জেরে হামলায় বিএনপি’র ৭ নেতাকর্মী আহত

মোঃ আফতাবুল আলম,রাজশাহী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

মোঃ আফতাবুল আলম,রাজশাহী
রাজশাহী মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নবাসীর ন্যায্য অধিকার বিল উন্মুক্ত করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বিএনপির ৭জন নেতাকর্মী। গত সোমবার (২৬ আগষ্ট) বিকালে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসী ক্ষেত্রবাঁধ সংলগ্ন বিল মাইল /শুটকি বিল ও ডুবির বিলে গেলে তারা এ হামলার শিকার হন।
এঘটনায় আহতরা হলেন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত সামাদ সরকারের ছেলে শাহ আলম সরকার সবুজ, হাততৈড় গ্রামের মৃত নাদের আলীর ছেলে জোনাব আলী, শ্যামপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল হাকিম, হাততৈড় গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে জেকের আলী, ডাংগা পাড়া গ্রামের শ্রী শষ্যধরের ছেলে শ্রী নিরেন হালদার, ডাংগাপাড়া গ্রামের বিষ্ণ হালদারের ছেলে প্রসনজিৎ এবং গোয়ালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে দীলদার। এরা মুলত স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক নেতাকর্মী। তাদের সকলকেই মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের প্রত্যেককে মাথায় লাঠির বাড়িসহ কোপানো হয়। পরে চিকিৎসকরা মাথায় সেলাই শেষে ব্যান্ডেজ দেন। এছাড়াও এ হামলায় গুরুতর হয়েছেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা তাঁতিদলের সদস্য সচিব কামরুজ্জামান হেনাসহ আরো ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আহতরা জানান, হত্যার উদ্দেশ্যে তাদের উপর এই নগন্য হামলার ছক করেছেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা মালেক। মালেক ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি তার গ্রামের কতিপয় আওয়ামী লীগের চাটি নেতাদের দিয়ে আমাদের উপর হামলা চালান। আমাদেরকে নির্মমভাবে পেটায় সন্ত্রাসীরা।
ঘটনা সূত্রে জানা গেছে, বিগত দিনে আওয়ামী লীগ পন্থিরা নানান কৌশলে মোহনপুরের তুলসী ক্ষেত্র বাঁধ সংলগ্ন বিল মাইল শুটকি বিল ও ডুবির বিল তাদের নিয়ন্ত্রণে রেখে ভোগ করে আসছিলো। বিগত দিনে তাদের নিষেধ করলে তারা দলীয় প্রভাব দেখিয়ে হুমকি দিয়ে বঞ্চিত করে রাখতো এলাকার জেলে পরিবার ও সাধরণ মানুষদের। এতে মাছে-ভাতে বাঙ্গালী থেকে অসহায় ও মানবেতর জীবন-যাপন করতো ওই এলাকার জন সাধারণরা। বর্তমানে দেশে স্বাধীনতা ফিরে পাওয়ার পর শাহ আলম সরকার সবুজ, হাকিম, জনাব, জেকের, নিরেন, প্রসেনজিৎ ও দিলদারসহ এলাকার অসহায় মানুষেরা গিয়ে বিলটি উন্মুক্ত দাবি করলে সন্ত্রাসী কায়দায় আব্দুল মালেক ওরফে মালেক চিট, জাফর ইকবাল, আনসার আলী মীর, মাহাবুবুর রহমান টিপু, পলাশ, আসলাম, জোবায়ের, আব্দুল্লাহ, আব্দুর রউফ, কামাল, শরিফুলসহ অন্তত ১৫০ জন এসে হাসুয়া, লোহার রড, পাইপ, হাতুরী, বাটাম ও কাঠের লাঠি দিয়ে তারা হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এতে ৭ জন গুরুত্বরভাবে জঘম হয়ে মাটিতে লুটিয়া পড়ে। পরে কাওসার আলী, আজিজুল হক ইয়াছিন আলী, নাইমসহ স্থানীয় লোকজন এসে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থা করায়। ঘবর পেয়ে থানা পুলিশ ও সামরিক সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।হাসপাতালে আহতদের দেখতে যান উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার পশ্চিম সিমান্তবর্তী তুলশীক্ষেত্র বাঁধ সংলগ্ন সুটকি বিল, ডুবির বিল এবং বিল মাইল দীর্ঘদিন ধরে দখল রেখে মাছ চাষ করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে এ আসনে আসাদুজ্জামান এমপি নির্বাচিত হওয়ার পর বিলটি দখলে নেন আওয়ামীলীগ নেতা মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফজার হোসেন বকুল অনুসারীরা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মালেক ওরফে চিটু মালেক সাবেক চেয়ারম্যান বকুল অনুসারীদের নিয়ে বিল তিনটি কুক্ষিগত করেন। দাপট দেখিয়ে বিলগুলো দখলে রাখেন তিনি।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিগত সময়ে বিলগুলো দখলে মরিয়া হয়ে উঠা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে। আরো জানা গেছে, সুটকি বিলের তলা রাজস্বখাতে লীজ দেয়া রয়েছে। কিন্তু যেটুকু জায়গা লীজ হয়েছে তার কয়েকগুন বেশি জায়গার ধরে মাছ চাষ করেন লীজ গ্রহিতা। বাকি জমির মালিকদের কাছে লীজ না নিয়েই জোর পূর্বক চাষ করেন তিনি।
এদিকে, হামলার ঘটনায় মোহনপুর থানায় শাহ আলম সরকার বাদি হয়ে ৩০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। সে অভিযোগে অজ্ঞাত আসামী রয়েছেন ১৫০ জন। অভিযোগটি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি (তদন্ত) আছের আলী। তিনি জানান, যেভাবে হামলা করা হয়েছে সেটা খুবই নেক্কারজনক। প্রত্যেকের মাথায় এতগুলা সেলাই লেগেছে দেখে অনেকটা অতকে উঠেন তিনি। তিনি বলেন, হামলাকারীরা যেই হোক তাদের বিচারের আওতায় আনা হবে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park