1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা নিহত ১, আহত ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা নিহত ১, আহত ২

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজার ছড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং পথচারীসহ দুইজন গুরুতর আহত হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তি হোসেন আহমদ (৩০) বলে নিশ্চিত করা হয়েছে। তবে মোটরসাইকেলে থাকা অপর আরোহী নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রকিব উল্লাহ (১৩), পিতা আবদুর রহিম, গ্রাম রাজার ছড়া, টেকনাফ সদর ইউনিয়ন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা করিম উল্লাহ জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের পরনে সাদা পায়জামা, সবুজ পাঞ্জাবি এবং পায়ে কালো জুতা রয়েছে ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ নিহত, আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park