
শাহিন আলম টেকনাফ প্রতিনিধিঃ
বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন সংলগ্নবঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জন চোরাকারবারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অভিযানটি পরিচালনা করা হয়। ২০ ফেব্রুয়ারি আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজা উল-করিম শাম্মী বিষয়টি নিশ্চিত করেন।
নৌবাহিনী সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে সিমেন্ট পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়। টহলরত জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে ৩৮ মাইল দূরে সন্দেহজনক একটি বোট থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ‘এফবি সীমান্ত’ আটক করা হয়। বোটটি থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-চানা, ১৬০ কেজি আদা ও ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।
একই এলাকায় পৃথক অভিযানে ‘এফবি সুরভি’ নামের আরও একটি ফিশিং বোট আটক করা হয়, যেখান থেকে ৭০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। দুই বোটে থাকা চোরাকারবারী দলের মোট ১৯ সদস্যকে আটক করা হয়েছে।
নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিরা অধিক মুনাফার আশায় এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা