
এ,কে এম, মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার ——————-
আবু হানিফ ও মাহবুবুর আলম দুই ভাইয়ের বিরুদ্ধে তাদের বড় ভাই ইউসুপ হত্যার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামবাসি। হানিফ এবং মাহবুবকে মুক্তি না দিলে ইউসুফকে কবর দিতে দিবে না স্থানীয় এলাকাবাসী।
রবিবার (৫ অক্টোবর) রাত ১০ টায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের কালি গাছতলা সড়কের এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গোপীনাথপুর গ্রামের শতশত নারী-পুরুষ অংশ নেন।
হানিফ, মাহবুব একই এলাকায় হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে। আবু হানিপ হক সাহেব সমিলের মেস্তুরী, মাহবুব আলম জুয়েল চম্পাখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে কাজ করেন।
ইউসুপের দাফনে বাঁধা: ঘটনাস্থলে বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০ ঘটিকার দিকে দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে ইউসুফের মৃতদেহ উদ্ধার করে।
তিনি সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন। এঘটনায় মামলা হওয়ার পর দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতারকৃতদের স্বজন ও পরিবারের দাবি ঘটনাটির সঙ্গে তারা জড়িত নয়। মিথ্যা মামলায় পরিকল্পিতভাবে তাদের জড়ানো হয়েছে।
এদিকে ৫ অক্টোবর মরদেহটি দাফনের জন্য নিজ বাড়িতে নিলে সেখানে গ্রেফতারকৃতদের পরিবারের সদস্য ও স্বজনরা দাফনে বাধা দেয়। তখন বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।