1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন

রুবিয়া বেগম (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

রুবিয়া বেগম (স্টাফ রিপোর্টার)
মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কর্মরত সাংবাদিকসহ শ্রীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শ্রীপুর মডেল থানার মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সঠিক তদন্ত ছাড়াই একজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে কীভাবে মামলা দায়ের করা হয় এটি অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেন, সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্ধারিত ছুটি থাকলেও গণমাধ্যমকর্মীদের কোনো নির্দিষ্ট ছুটি নেই। দিন কিংবা রাত যখনই কোনো তথ্য বা সংবাদ আসে, তখনই দায়িত্ব পালন করতে হয় সাংবাদিকদের।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তাকে হয়রানি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park