1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জামায়াতের মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জামায়াতের মিছিল

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা  :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা  :

পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে  মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর উপজেলা শাখা।
শুক্রুবার (২৮ ফেব্রুয়ারি)বিকাল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর মেখ নূরুল হুদার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বর হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির রোধ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে অনুষ্ঠিত স্বাগত মিছিল পূর্ববর্তী পথসভায়  সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিরের শহর সভাপতি আল মামুন, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।

এসময় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে অন্তত রোজাটা যেনো রাখতে পারে, সারাদিন রোজা শেষে ইফতারটা যেনো অন্তত করতে পারে। রোজাদারদের কষ্ট হয় এমন কিছু দয়া করে করবেন না। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকা- বন্ধের দাবি জানানো হয় মিছিল পরবর্তী পথসভায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park