1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাসকান্দা বাস টার্মিনালের অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করলো অবৈধ স্থাপনা... - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মাসকান্দা বাস টার্মিনালের অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করলো অবৈধ স্থাপনা…

সাংবাদিক ফাহাদ ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সাংবাদিক ফাহাদ ময়মনসিংহ

ময়মনসিংহ নগরে সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে নগরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে একটি চক্র অবৈধভাবে অন্তত শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল, এছাড়া মাসকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়, দুপুর সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযানে খননযন্ত্র ব্যবহার করে কংক্রিটের অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, অভিযান চলাকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন সহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, বাসস্ট্যান্ডে বাস রাখার জায়গা না থাকলেও ভেতরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল, এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র নেই, তাই সেগুলো উচ্ছেদ করা হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে, উচ্ছেদের পরপরই সোমবার (১৫ জুন) ২০২৬ বিকাল আনুমানিক ৪.২২ মাসকান্দা বাস টার্মিনালের কিছু অতি উৎসাহিত নেতারা ময়মনসিংহ মটর শ্রমিকদের নিয়ে পাটগুদাম ব্রিজ মোর, আন্তজেলা বাস টার্মিনাল মাসকান্দা ও ঢাকা বাইপাস থেকে শুরু করে বৈলর পযন্ত পুরো রাস্তা বেরিকেট দিয়ো ঢাকা থেকে আসা ও যাওয়ার পথে সাধারণত যাত্রীদর মাঝে ভোগান্তির সৃষ্টি করে, এতে করে হাজার হাজার যাত্রী সহ রোগী আনা নেওয়ার এম্বুলেন্স পর্যন্ত রক্ষা পায়নি, যারা এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি আদায়ের চেষ্টা করে সাধারণ যাত্রীরা তাদেরকে ধিক্কার জানিয়েছে, যারা আজকে এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীসহ সুশীল সমাজের লোকজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park