1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসিদের খুশির খবর দিলো দেশটির সরকার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসিদের খুশির খবর দিলো দেশটির সরকার।

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০৫ বার পঠিত

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মালয়েশিয়ার পুত্রাজায়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো

১। বিদেশি শ্রমিকদের ভিসা বাতিল করে একবারে দেশে পাঠিয়ে দেওয়ার সময় নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এয়ারপোর্টে থাকতে হবে। যদি না থাকে তাহলে ওই কোম্পানির বিদেশি কোটা বাতিল করা হবে।
২। মালয়েশিয়ার কোন কোম্পানিতে যদি কাজ না থাকে তাহলে কোম্পানি অনুমতি দিলে সে যে কোম্পানিতে কাজ আছে সেই কোম্পানিতে ভিসা চেঞ্জ করতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেছেন, “এই সিদ্ধান্ত শুধু সরকারের জন্য নয়, বরং কোম্পানি মালিক ও শ্রমিক—দু’পক্ষের জন্যই সুফল বয়ে আনবে। এটি আন্তর্জাতিক শ্রম সংস্থাগুলোর সুপারিশকৃত একটি উত্তম অনুশীলন, যা অনেক উন্নত দেশে ইতিমধ্যে কার্যকর আছে।

যা যা ঘোষণা আসে নাই কিন্তু ভবিষ্যতে আসতে পারে।

১। বাংলাদেশের সাথে কলিং এখনোও চালু বা চুক্তি হয় নি । কলিং এর বিষয়ে বিস্তারিত জানা বা বলা যাবে ১৫ ই মে ।

২। মালয়েশিয়ার সরকার এখনো অবৈধ থেকে বৈধ হওয়ার ঘোষণা দেয়নি । কবে দিবে সেটাও আজকের ব্রিফিং কোন উল্লেখ্য করে নি । তবে মালয়েশিয়ার সরকার চাইলে যে কোন সময় ঘোষণা আসতে পারে।
তাই হুটহাট করে কেউ সিদ্ধান্ত নিবেন না । ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া ওই বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনো খোলাসা করেনি মালয়েশিয়া সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park