1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মার্টেলো কাপ সিজন ৮ (ফুটসাল ফুটবল) টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মার্টেলো কাপ সিজন ৮ (ফুটসাল ফুটবল) টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ উদ্বোধন।

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

২৭ শে ডিসেম্বর শুক্রবার
সাতক্ষীরার শ্যামনগরে মারটেল কাপ সিজন ৮ উদ্বোধন ও সফলভাবে সম্পন্ন হয়েছে। উপকূলীয় পল্লীর গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি জি এল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত পরশু বিকাল ৪ টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও সফল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যে দুটি দল অংশগ্রহণ করে তাদের মধ্যে সূর্যোদয় ক্রীড়া চক্রকে ১-৬ গোলে হারিয়ে শেষ চারে মাস্টার ফুটবল একাদশ সখিপুর বিজয় লাভ করে। শরীর ও মন সুস্থ রাখতে ব্যায়াম”তথা খেলাধুলার বিকল্প নেই।এলাকার সুধী বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উক্ত খেলায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও “মার্টেলো কাপ” এর উপদেষ্টা জনাব জি.এম ইমাম হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন মার্টেলো কাপের অন্যান্য উপদেষ্টা মহোদয়,স্থায়ী ও বর্ধিত সদস্য বৃন্দ।এবারের স্থানীয় আয়োজক হিসাবে ছিলো সূর্যোদয় ক্রীড়া চক্র এবং সার্বিক ব্যবস্থাপনায় সূর্যোদয় গ্রুপ। সার্বিক নিরাপত্তা ও মনোমুগ্ধকর বিনোদন উপহার দেওয়ায়,
ধন্যবাদ জানাতে চাই ফরহাদ কামারুন ফাউন্ডেশন,আনলিমিটেড ইঞ্জয়মেন্ট ওয়ার্ল্ড,রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন,এইচএম কমিউনিকেশন,ভাই ভাই ইলেকট্রিক কে। উক্ত উদ্বোধনী ও সফল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যতম আব্দুল মান্নান খোকা, (সাবেক ইউপি সদস্য)সহ অনেকেই।উক্ত উদ্বোধনী টুর্নামেন্টে হাজারো ফুটবল প্রেমী আনন্দমুখর পরিবেশে ফুটবল খেলা উপভোগ করেন।উদ্বোধনী মঞ্চের ফুটেজ ধারণ করেছেন, আমাদের বাংলাদেশ খবর প্রতিদিন প্রতিনিধির ক্যামেরায় উদ্বোধনী মঞ্চ ।খেলা কে সুন্দর করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park