1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানসম্মত শিক্ষাই পারে দারিদ্র্যকে ভাঙতে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মানসম্মত শিক্ষাই পারে দারিদ্র্যকে ভাঙতে

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মানসম্মত শিক্ষাই দারিদ্র্য দূর করার অন্যতম প্রধান উপায় বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার। তিনি বলেন, ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনেও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক তাহমিনা আখতার বলেন, পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শিক্ষা। শিক্ষার্থীদের হাতে সেই শিক্ষা রয়েছে। শুধু ভালো ফলাফল নয়, ভালো স্বপ্ন দেখতে এবং ভালো মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বলেন, এর কারণে সামাজিক অস্থিরতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নানা ধরনের হয়রানির ঘটনাও ঘটছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে আত্মহত্যা, মাদকাসক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ছে। তাই শিক্ষার্থীদের সমাজ ও দেশকে ভালোবাসতে হবে এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে অধ্যাপক তাহমিনা আখতার বলেন, সরকার শুধু সনদনির্ভর শিক্ষা চায় না, বাস্তবভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান তৈরির পাশাপাশি সফল উদ্যোক্তা হওয়ার আহবান জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। এতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানাসহ অন্যরা বক্তব্য দেন।

এটি চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চুর আয়োজনে বাস্তবায়ন করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park