1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানবসেবায় চেয়ারম্যান হতে চান তরুণ সমাজসেবক ও যুবদল নেতা আল-আমিন বিশ্বাস - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

মানবসেবায় চেয়ারম্যান হতে চান তরুণ সমাজসেবক ও যুবদল নেতা আল-আমিন বিশ্বাস

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও যুবদল নেতা মোঃ আল-আমিন বিশ্বাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, রাজনীতি, মানবাধিকার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় তিনি একজন মানবিক ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
আল-আমিন বিশ্বাস জয়পুরহাট হাজী মাদ্রাসা থেকে দাখিল এবং জয়পুরহাট সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে ছাত্রদলের রাজনীতিতে যোগ দিয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। সে সময় জেলা ছাত্রদলের সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধানের নেতৃত্বে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও দলের অনেক জ্যেষ্ঠ নেতার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী এবং একজন সফল উদ্যোক্তা হিসেবেও কাজ করে যাচ্ছেন।
সমাজসেবায় আল-আমিন বিশ্বাসের অবদান স্থানীয়ভাবে প্রশংসিত। ২০১৩ সালে তিনি “আল-খেদমাহ ইসলামী সংঘ” প্রতিষ্ঠা করেন। সংগঠনের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান, ইসলামী মাহফিল এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। করোনাকালীন সময়ে তিনি প্রায় ২০০ থেকে ২৫০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান, লুঙ্গি ও শাড়িসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। একই সময়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রমও পরিচালনা করেন। এছাড়া ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি ও নতুন পোশাক বিতরণ করেন।
কৃষকদের স্বাবলম্বী করতে ২০১৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় তিনি “কামার গ্রাম আদর্শ কৃষি সমবায় সমিতি” প্রতিষ্ঠা করেন। পাশাপাশি নিজ বাড়িতে একটি “খানকা ও মুসাফিরখানা” প্রতিষ্ঠা করেছেন, যেখানে দূর-দূরান্ত থেকে আগত অসহায়, পথচারী ও বিপদগ্রস্ত মানুষ বিনামূল্যে রাত্রিযাপন, খাবার, গোসল ও বিশ্রামের সুযোগ পান।
স্থানীয় বাসিন্দারা জানান, আল-আমিন বিশ্বাস ছোটবেলা থেকেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার এবং মানবিক গুণাবলীর জন্য এলাকায় ব্যাপকভাবে সমাদৃত। তাদের প্রত্যাশা, এমন একজন তরুণ ও সৎ নেতৃত্ব ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আল-আমিন বিশ্বাস জানান, মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়দের বিশ্বাস, জনসেবাকে অগ্রাধিকার দেওয়া এমন তরুণ নেতৃত্ব ভবিষ্যতে মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park